আমাদের কথা
তারাটি উচ্চ বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলাধীন ০৭নং রামপুর ইউনিয়নের তারাটি গ্রামে অবস্থিত একটি সুপ্রাচীন এবং স্বনামধন্য প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং এমপিও ভূক্ত মাধ্যমিক বিদ্যালয় । এটি ছায়া নিবির, শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত। অত্র বিদ্যালয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে । অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা এখানে অত্যন্ত সাবলীল ভাবে শিক্ষার্থীদেরকে পাঠদান করা হয়।
সংক্ষিপ্ত ইতিহাস
ঐতিহ্যবাহী তারাটি উচ্চ বিদ্যালয়টি ১৯৯০খ্রি. প্রতিষ্ঠিত হয়। অবহেলিত ও কুসংস্কারাচ্ছন্ন গ্রামীণ এলাকার অবহেলিত জনগোষ্ঠিকে সমৃদ্ধ জাতি গঠনে প্রতিষ্ঠানটির ভূমিকা অনস্বীকার্য। অত্র প্রতিষ্ঠান হতে শিক্ষা অর্জন করে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে পেশাজীবি হিসাবে দায়িত্ব পালন করে দেশের সেবা করে যাচ্ছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
হত দরিদ্র গামীন জনগোষ্ঠিকে ধর্মীয় মূল্যবোধ সমুদ্ধ, সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক আদর্শ নাগরিক গঠন ।